ফরিদপুরের আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে হযরত শাহ্ জালাল মৎস্য এন্ড ডেইরী ফার্মের বিশ্রারাগার শুভ উদ্বোধন করা হয়েছে।
হযরত শাহ্ জালাল মৎস্য এন্ড ডেইরী ফার্ম ও লেবাস সোয়েটার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো: তাজমিনুর রহমান তুহিনের উপস্থিতিতে শুভ উদ্বোধন করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম।

এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোহম্মদ আবুল বাশার, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, সাংবাদিক কবীর হোসেন, আজিজুর রহমান দুলাল, গোলাম আজম মনির, কামরুল হক ভূইয়া ও কোবাদ হোসেনসহ আলফাডাঙ্গার থানার সেকেন্ড অফিসার এস আই মো. আবু শহিদ সহ, প্রদীপ বোষ, ইউনুচ আলী বিশ্বাস ও বিণয় বাড়ৈইসহ পুলিশ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

হযরত শাহ্ জালাল মৎস্য এন্ড ডেইরী ফার্ম ও লেবাস সোয়েটার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো: তাজমিনুর রহমান তুহিন বলেন, আমার মৎস্য ঘের ও যাতায়াত সড়কের পাশে এ বিশ্রামাগার পথচারীদের জন্য বসার একটি ব্যবস্থা হবে। এলাকাবাসী ও বিভিন্ন স্থানের লোকজন এখানে এসে বিশ্রামাগারে বসে প্রকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে।