বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখা সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার  বেলা দুইটায়  ফরিদপুর শহরের মারান আথা চার্চ স্কুলে পালন  করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাকিল সাংগঠনিক সম্পাদক নিলয়,দপ্তর সম্পাদক শাহ মোঃ আরাফাতসহ অন্যান্য নেতাকর্মী।
 কেক কেটে তারা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে এবং ২৫০ প্যাকেট খাবার গরীব ও পথশিশুদের মাঝে বিতরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতাদের উপর হামলার প্রতিবাদে তারা একটা ঝটিকা মিছিল করে।