ফরিদপুরের  বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক  ছাত্র নেতা   শামসুদ্দিন মিয়া ঝুনুর সভাপতিত্বে  আজ  উপজেলার  পৌর সদরের ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয় চত্বরে দলীয় ঘোষিত ১০ দফা দাবী আদয়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ   অনুষ্ঠিত হয়।
 সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি খান আতাউর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 এ সময় নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের  সমালোচনা করেন এবং উপজেলা বিএনপির ১৩ নেতাকর্মী সহ সকল রাজবন্দীর মুক্তি,নির্বাচন কালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদ জানান।