ফরিদপুরের চরভদ্রাসনে হাজী আব্দুর রহীম কল্যান ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসি আলমগীর কবির এর অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ৩০ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের গাজিরটেক গ্রামে উক্ত ট্রাষ্ট এর পক্ষ থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ,সেলাই মেশিন,শীতবস্ত্র(কম্বল) ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

ঐ দিন হাজী আব্দুর রহীম কল্যান ট্রাষ্ট এর পক্ষ হতে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫শত কম্বল,৬জন অসহায় মানুষের প্রত্যেককে পাঁচ হাজার করে নগদ টাকা,স্থানীয় চরসুলতানপুর খালপার ডাঙ্গী জামে মসজিদ ফান্ডে দশ হাজার টাকা,দুটি পরিবারে সেলাই মেশিন ও পাঁচটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি স্থানীয় একটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাষ্ট এর পরিচালক ও চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির ও তার ভাই মোঃ মোস্তফা কবির সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জানা যায় হাজী আব্দুর রহীম কল্যান ট্রাষ্টটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে উপজেলার অনেক অসহায় ও দুস্থ মানুষের নানামূখী কল্যানে কাজ কর যাচ্ছে।