সারাদেশের মত ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলাতেও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আলফাডাঙ্গায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, রেলী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আলফাডাঙ্গা উপজেলার সর্ব স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন ও একটি রেলী শেষে উপজেলার প্রসাশনের আয়োজনে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে ।
স্মৃতিস্তম্ভে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. জাহিদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক, ওসি মোঃ আবু তাহের সহ উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগ আলফাডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্থাপক
অর্পন করেন। বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।