কার্তিক পুজোকে কেন্দ্র করে শহরে চলছে প্রতিমা বেচাকেনা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কার্তিক পুজো কে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বেচাকেনা।
আজ সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে কার্তিক পুজো। এবছর বাজারে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে  সর্বোচ্চ ৪০০০ টাকার ভিতরে প্রতিমা বিক্রি হতে দেখা গেছে।
এ ব্যাপারে সুদেব পাল জানান গত দুদিনও প্রতিমার ভালো বেচাকেনা হয়েছে।