ফরিদপুর জেলা কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে উক্ত কমিটির আহ্বায়ক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আজ বুধবার বেলা ১১ টায় ফরিদপুর শহরের আঙ্গিনা ব্রিজ থেকে বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ মুরাদ হোসেনসহ কৃষকদলের অন্যান্য নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন কৃষকদলের কেন্দ্রীয় নেতারা তাদেন উপর যে দায়িত্ব দিয়েছে তারা তা যথাযথ ভাবে পালন করবে ।
বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেবার জন্য সরকারের নিকট দাবি জানান।