কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ   সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বেলা সোয়া এগারটার সময় গড়াই নদীতে খোকসা-জানিপুর বাজারে পাশে ঠাকুরের ঘাটে স্থানীয় এলাকাবাসী ভাসমান অজ্ঞাত পুরুষ (২৫) লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী লাশটি কুলে বেঁধে রাখে।
পরে খোকসা থানা পুলিশের সহযোগিতায় লাশটি উদ্বার করে নৌপুলিশ কে দেওয়া হয়। খোকসা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন লাশ উদ্বার করে নৌপুলিশ কে দেওয়া হয়েছে এখনও পরিচয় পাওয়া যায়নি তবে চেষ্টা চলছে।