ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে বিদেশ ফেরত ফিরোজ মাতুব্বর (২২), পিতা মোঃ ইউসুফ মাতুব্বর নামে এক ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ কিছুদিন পূর্বে বিদেশ গমন করে। চার লক্ষ টাকা ব্যয় করে সে বিদেশে গেলেও বেশিদিন সেখানে থাকতে পারেনি। গত ৩ মাস আগে বিদেশ থেকে ফেরত আসে। টাকার শোকে হতাশায় ভুগছিলো ফিরোজ।
এইভাবে হতাশাগ্রস্থ হয়ে জীবনের ভারি বোঝার ভার বইতে না পেরে সবার অজান্তেই গভীর রাতে বাড়ির পাশের বাগানের কাঁঠাল গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।