ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক আটক। আককৃত যুবক রুপাপাত ইউনিয়ের সুর্যক গ্রামের সাহেব মোল্যার ছেলে রবিউল ইসলাম। থানা পুলিশ আসামীকে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
শনিবার (২৯.১০.২২) রাত পৌনে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে রবিউল ইসলাম নামের ওই মাদক কারবারীকে সন্দেহ জনক আটক করে দেহ তল্লাসির মাধ্যমে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এসময় ডিবি পুলিশ গাঁজাসহ আসামীকে ওই রাতে থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য আইন ২০১৮ সালের (৩৬) ১ সারণীর ১৯ এর ক ধারায় মাদক মামলা দায়ের করে।
মামলার বাদী পুলিশের উপপরিদর্শক মো. ইমানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকশ টিম মাদক সহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেন। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।