ফরিদপুরের সদরপুর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয় , জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

জেলেরা মাছ ও জাল ফেলে পালিয়ে যাওয়ার কারণে কাউকে ধরা সম্ভব হয়নি। অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সদরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।