ফরিদপুরের সালথায় মটরসাইকেল দূর্ঘটনায় ৪ বছরের এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শিশু রিফাত খা (৪) ফুকরা গ্রামের রুবেল খাঁ ছেলে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় নিজ বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে বলে তার পরিবার জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে রিফাতের বাড়ির কাছে ফুকরা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা পার হচ্ছিল, এসময় সোনাপুর থেকে দ্রুতগামী একটি মটরসাইকেল রিফাতকে ধাক্কা দিলে রিফাত পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে যায়, সেখানে রিফাতের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রিফাত মারা যায়। ঘাতক মরটসাইকেলটি আটক জব্দ করা হয়েছে এসময় মটরসাইকেল আরাহীরা কৌশলে পালিয়ে যায়।
ছোট্ট শিশু রিফাত মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হবার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরটসাইকেল চালকের শাস্তি দাবি
করেছে স্থানীয়রা।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।