কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, আলী,খোকসা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।
আরও পড়ুনঃ একাধিক মামলার আসামি এরশাদ গ্রেপ্তার
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা সডায় আগামী দুর্গাপূজা সুষ্ঠ সুন্দরভাবে উদযাপন সহ উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।