ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের হিন্দুসম্প্রসায়ের সাথে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান।
শুক্রবার রাতে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের দুর্গামন্দির সংলগ্ন এলাকায় স্থানীয় হরশিত বিশ্বাসের সভাপতিত্বে ও বিদ্যুত কুমার বিশ্বাসের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন, প্যানেল মেয়র আজিজুর রহমান তালুকদার, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, প্রদীপ কান্তি মজুমদার,সুকুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম, মো.আহাদুল হাসান ও মোশারফ হোসেন প্রমুখ।
নির্বাচনি সভায় বাঁকাইল ও নওয়াপাড়ার গ্রামের কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। নির্বাচনি মতবিনিময় সভার প্রধান অতিথি পৌর মেয়র সাইফুর রহমান বলেন,পৌরসভার এই ৩ ও ৪ নং ওয়ার্ডকে আমার নিজের ওয়ার্ড মনে করি সবসময়। হিন্দুসম্প্রদায়ের লোকজনের সাথে আমাদের রয়েছে আত্মায় সম্পর্ক। তাদের যে কোনো সমস্যায় আমি পাশে থেকে কাজ করেছি। আমার প্রতি আস্থা রেখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রথম পৌরসভার মেয়র বানিয়েছেন।
আরও পড়ুনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও গনভোজ অনুষ্ঠিত
আমি চেষ্টা করেছি আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে। আপনারা যখন যে অবস্থায় আমাকে স্বরণ করেছেন আমি হাজির হওয়ার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমার প্রতি আস্থা রাখুন আমি আপনাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। ছোট বেলা থেকে আপনাদের সাথে আমার বেড়ে ওঠা বাকি জীবন আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। ব্যক্তি জীবনে আমার কোন চাওয়া পাওয়া নেই। আপনাদের পাশে থেকে সেবা করাটাই মূল উদ্দেশ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন।