ফরিদপুর জেলা উন্নয়ন কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায়  জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ  সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,  ( পুলিশ সুপার পদে  পদোন্নতিপ্রাপ্ত) সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াসিন কলেজ অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ  সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।