ফরিদপুরের আলফাডাঙ্গায় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে একটি র‍্যালির আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও বার্তা বাজারের নিজস্ব প্রতিনিধি মিয়া রাকিবুলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ হোসেন তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কার্যকরী সদস্য এস এম কোবাদ হোসেন, মো. শাহারিয়ার হোসেন ও সাধারণ সদস্য আজিজুর রহমান দুলাল প্রমুখ।

আরও পড়ুনঃ ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

প্রসঙ্গত, সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে ২০১৩ সালের ১৩ আগস্ট যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার।