ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জনাব জামাল পাশা।(ভারপ্রাপ্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)
এতে ০৯ জন ডাকাত দলের সদস্যদের কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২/০৮/২০২২ তারিখে উক্ত ডাকাত দলের সদস্যরা ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গী এলাকায় সাবিনা ইয়াসমিনের বাড়িতে প্রবেশ করে তাদেরকে আটক করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।
পুলিশের এরকম অভিযানের ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে বলে ধারণা করেন সাধারণ মহল।