ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোপালপুর ইউনিয়নের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: মোনায়েম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি ও গোপালপুর বণিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন তোবারক হোসেন খোকা, শাহাদৎ সরদার,আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোবহান মোল্যা, সাংগঠনিক সম্পাদক তাজিমুর রহমান ও মো: কাইয়ুম মোল্যাসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।