ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হল রুমে কৃষক লীগের সভাপতি জনাব জিন্নাহ সরদারের সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রাজনৈতিক প্রতিনিধি  শাহদাব আকবর লাবু চৌধুরী, সংগঠনের জেলা সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার লক্ষণ  সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উক্ত নবগঠিত কমিটিতে মোঃ জিন্নহ সরদারকে সভাপতি ও মোঃ জিন্নাত আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ দলীয় এই সকল রাজনৈতিক অঙ্গসংগঠনের নতুন কমিটির গঠনের মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ও উজ্জীবিত হবে বলে সাধারণ মানুষ মনে করে।