মাগুরা পলিটেকনিক ইনষ্টিটিউটে এক যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা ও  পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ২৮ জুলাই সকাল ১০.৩০ টার সময় কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অথিতির আসনে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
গেস্ট অব অনার ছিলেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচীব ড. ওমর ফারুক। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র মো. খুরশিদ হায়দার টুটুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মইনুল ইসলাম পলাশ, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, যশোর পলিটেকনিকের অধ্যক্ষ জিএম আজিজুর রহমান, কুষ্টিয়া পলিটেকনিকের অধ্যক্ষ মুনির হোসেন, ঝিনাইদহ  পলিটেকনিকের অধ্যক্ষ সাজেদউর রহমান, মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম সহ প্রমুখ।
                                               আরও পড়ুনঃ জানাযার ছালাত আদায়ে ভূলসমূহ
সন্ধ্যা ৭ টার পর রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ লালন ব্যান্ডের শিল্পী সুমি গান গেয়ে ১২ বছরের বর্ষ পূর্তি ও পুর্নমিলনী উদযাপিত অনুষ্ঠানে মহাসাধক লালন ফকিরের গান শুনিয়ে দর্শক মাতাবেন।