ফরিদপুরে ১ নং ঈশান গোপালপুরে নির্যাতিত সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানব বন্ধন ও‌ বিক্ষোভ  সমাবেশ আজ রবিবার বেলা ১২:০০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
এতে ঈশান গোপালপুরবাসীর  স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লা সভাপতিত্বে  বক্তব্য রাখেন শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার মোহাম্মদ আলী আনোয়ার খান অলিউল্লা পাটোয়ারী   নুরুল আমিন রাব্বি মোল্লা হারুন মোল্লা প্রমূখ।
সবাই বক্তারা ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর বিভিন্ন কীর্তিকলাপ তুলে ধরেন। তারা বলেন  ঈশান গোপালপুরে মজনু ও তার অস্ত্রধারী  সন্ত্রাসী বাহিনীরা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের উপর নির্যাতন করে আসছে। আমরা এর বিচার দাবি করি।
বক্তারা বলেন  শহিদুল ইসলাম মজনু একজন চিহ্নিত ভূমিদস্যু, ডাকাত, মোটরসাইকেল ছিনতাইকারী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ , নারী লোভী  নিরীহ  ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হেলমেট বাহিনীর অন্যতম সদস্য।
সরকারি রাস্তা অবৈধভাবে দখল, গাছ চুরি, ৪০ দিনের কর্মসূচির টাকা আত্মসাৎ কারি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারী এবং ফরিদপুর ৩ সদর আসনের সাংসদ এর এ পি এস এইচ এম ফুয়াদ এর ব্যক্তিগত সহকারি শহিদুল ইসলাম মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।