সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে  সরকারি মেডিকেল এসোসিয়েটস  ট্রেনিং স্কুল ম্যাটস এর শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে গত শনিবার  থেকে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু পালন  করছে তারা।
আজ  দ্বিতীয় দিনে শহরের  হাজী শরীয়তুল্লাহ বাজার বেইলি ব্রিজ সহ বেশ কয়েকটি স্থানে অর্থ সংগ্রহ করে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিল ওলিউল্লাহ রহমান , ইকরাম হোসেন একরামুল হক সোহানুর রহমান ও  মারুফুল ইসলাম।
শিক্ষার্থীরা জানায় শহরের বিভিন্ন স্পটে  সিলেটসহ দেশের অন্যান্য এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।এতে মোট দশটি দল করা হয়েছে যাতে  প্রতি দলে তিনজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এ কার্যক্রমে সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।