ফরিদপুর জেলা আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে ৭৩ পাউন্ডের  কেক কাটা,  বর্ণাঢ্য রেলি এরপর জনতা ব্যাংকের মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 ফরিদপুর জেলা আওয়ামী লীগের  সভাপতি শামীম হকের সভাপতিত্বে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষে এ কর্মসূচি পালন  করে পালন করে সংগঠনটি।
 শহরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স  হতে একটা বর্ণাঢ্য রেলি  শহর প্রদক্ষিণ করে।
রেলি টি শহরের জনতা ব্যাংকের   মোড় এ  এসে পৌঁছলে সেখানে  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এ সময় আওয়ামী  লীগের সকল অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  ।
নেতৃবৃন্দ দেশের সকল আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের যে অবদান তা তুলে ধরেন। তারা বলেন দেশের সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরী করেছি। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে একসাথে কাজ করার আহ্বান।
বক্তারা বলেন সারাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ঠিক তখনই বিএনপি-জামাত চক্র একের পর এক অপপ্রচার করে যাচ্ছে।
বক্তারা বলেন পদ্মা সেতু নিয়ে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
তারা আগামী শনিবার  ২৫  তারিখে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে নদীপথে ফরিদপুর সি অ্যাডবি ঘাট এ সকাল ছয়টার মধ্যে উপস্থিত থাকার জন্য সবাইকে আহবান জানানো হয়।