মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির  দুই নেতার কটূক্তির প্রতিবাদে শহরের রাজেন্দ্র কলেজ হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াছিন কলেজ এর  ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
 এতে রাজেন্দ্র কলেজ অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশিক  আহমেদের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হিমেল হাসান জসিম,সজীব হোসেন,ইসহাক আহম্মেদ, মোঃ নাজমুল হাসান সহ সরকারী রাজেন্দ্র কলেজ ও সরকারী ইয়াছিন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
 বিক্ষোভ ও সমাবেশে  শিক্ষার্থীরা  বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।  তারা ভারতীয় পণ্য বর্জন ও সরকারীভাবে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।
 এ ঘটনায় ভারতে কে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।