আগামী ২৩  শে জুন ফরিদপুর এর ঐতিহ্যবাহী সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৫) ৫ম বাষিকী নির্বাচন উপলক্ষে ক্রমশ জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক সিনিয়ার প্রার্থীদের সাথে তরুন প্রার্থীসহ সকল ব্যবসায়ী ভোটারগনদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হয়েছে। সেই সাথে প্রার্থী ও ভোটারগনদের উৎসাহ উদ্দিপনায় পুরো বাজার জুড়ে বইছে নির্বাচনি হাওয়া।
এরই ধারাবাহিকতায় এ নির্বাচনে মই প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন মো: জামাল শেখ। খোঁজ নিয়ে জানা যায়, মো: জামাল শেখ এর আগে নির্বাচনে ১ বার কার্যকরি সদস্য ও পর পর টানা ৩ বার সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এবারও তিনি সাংগঠনিক সম্পাদক পদের একজন প্রার্থী। বাজারের ব্যবসায়ী ভোটারসহ সকলের দ্বারে দ্বারে গিয়ে নিজের নির্বাচনি প্রচারনা চালিয়ে আসছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এক প্রতিক্রিয়ায় বাজারের ব্যবসায়ী ভোটারসহ সকলের দোয়া ও সমর্থন কামনা করে জাফর শেখ জানান, আমি অন্যান্য ব্যবসায়ীদের মত এই বাজারের একজন ব্যবসায়ী। পুরো বাজার মিলে আমি মনে করি ‘আমরা একটি বাজার ব্যবসায়ী পরিবার’। এই বাজারের ব্যবসায়ীরা আমারই পরিবারের সদস্য। তাই তাদের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগবে।
তিনি আশা করেন বিগত দিনে ব্যবসায়ীরা যেভাবে তাকে সমর্থন করেছেন ভালোবেসেছেন, ঠিক একই ভাবে এবারও তিনি সকলের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ পাবেন। উল্লেখ্য ১৯৭৪ সালে শহরের কুমার নদীর তীরে প্রতিষ্ঠিত হওয়া এই বাজার বৃহত্তর ফরিদপুরের মধ্যে অতি পরিচিত। আগামী ২৩ শে জুন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনার নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তিতে নির্বাচিত কমিটি ৫ বছরের জন্য কমিটির দায়িত্ব পালন করবেন।