ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষকদের উদ্যোগে  মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।
আজ সকাল এগারোটা হতে বেলা বারোটা পর্যন্ত  ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
 সংগঠনের  সভাপতি  মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর এ  সন্ত্রাসী হামলার  ক্যাম্পাসে একটি মানববন্ধন ও শহীদ মিনার চত্ত্বরে কর্মবিরতি কর্মসূচি   অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন  সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ  অসীম কুমার সাহা,বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক  মোঃ আশরাফুল আলম,রাজেন্দ্র কলেজ কমিটির সম্পাদক  মোঃ আইয়ুব আলী শেখ প্রমুখ ।
 সভায়  শিক্ষকবৃন্দ গত ০৮ ই জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের শিক্ষকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা শিক্ষকদের উপর হামলাকারীদের খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।