ভেড়ামারা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি প্রতিনিধিদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা উপজেলার অডিটোরিয়াম হলরুমে আজ বুধবার বিকেল ৩টা ‘সিআইজি কংগ্রেস’ সভা অুনষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে কংগ্রেস সভায় প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শায়খুল ইসলাম।

আরও পড়ুনঃ সালথায় দুই সন্তানের জননী চাচীকে নিয়ে ইউপি সদস্য উধাও

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা সুলতানা।শাহানাজ ফেরদৌস ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসার। কংগ্রেস সভায় সিআইজি সমিতির ১শত ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সিআইজি হতে সফল কৃষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।