কুষ্টিয়া ভেড়ামারায় পরিপাটি নগরী (পণ) এর উদ্যোগে রক্তের সম্পর্ক কার্যক্রমের আওতায় ফ্রি ব্লাড গ্রুপিং তথ্য সংগ্রহ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ ৪জুন,শনিবার সকাল ৯টায় ভেড়ামারা সরকারি কলেজে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মোস্তানজিদ লোটাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ,পরিপাটি নগরীর মুখ্য সমন্বয়ক, আসাদুজ্জামান আসলাম, সভাপতি আলী হাসান সনি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রকল্প পরিচালক সৈকত জোয়াদ্দার শালুক প্রমুখ।

আরও পড়ুনঃ বিএডিসির বিরুদ্ধে জোরপূর্বক ফসলী জমিতে খাল খননের অভিযোগ