ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২উপলক্ষে চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারন সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন।

সোমবার (৩০মে) বেলা সারে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের আচরনবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম,চরভদ্রাসন থানার উপ-পরিদর্ষক প্রবীর কুমার রায়,সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃফরহাদ হোসেন মৃধা ও বদরুজ্জামান মৃধা সহ সংরক্ষিত ও সাধারন সদস্য প্রার্থীগন।

আরও পড়ুনঃ ঝিনাইদহে বিএনপি’র সম্মেলনে আন্তঃজেলা পকেট মার চোর চক্রের ১৬ সদস্য গ্রেপ্তারের পর জেলা পুলিশের প্রেস ব্রিফিং

সভায় নির্বাচনের আচরনবিধি, নির্বাচনের পরিবেশ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রার্থীদের সহযোগীতা কামনা করে ইউএনও তানজিলা কবির ত্রপা বলেন ‘চরঝাউকান্দা ইউনিয়ন দুর্গম চরে হলেও সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি।

নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ও বহিরাগতদের প্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে সকল প্রার্থীদের সতর্ক করেন ইউএনও।উপজেলার এই একটি ইউনিয়নে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।