ফরিদপুরে নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ,ফরিদপুর শাখা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। ঐদিন সন্ধ্যা ৭টায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শওকত আলী জাহিদ, সভাপতি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ফরিদপুর শাখা,জনাব রেজভী জামান, সহসভাপতি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জনাব সিরাজ-ই-কবীর খোকন সহসাধারণ সম্পাদক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ডা. হাফিজুর রহমান, সহসভাপতি,শহীদ সূফী নাট্যচক্র ও জনাব আসমা আক্তার মুক্তা, সাধারণ সম্পাদক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ,ফরিদপুর জেলা শাখা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবু সুফিয়ান চৌধুরী কুশল,সাধারণ সম্পাদক,ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কবিতা আবৃত্তি করেন সৌহার্দ্য কর,চৌধুরী জান্নাত শুচি,আসমা আক্তার মুক্তা, আবু সুফিয়ান চৌধুরী কুশল, সিরাজ-ই-কবীর খোকন। সঙ্গীত পরিবেশন করেন কান্তা সরকার, প্রান্ত, শ্রুতি ঘোষাল, জোজন বিশ্বাস, লুৎফন নাহার লতা,স্টিভ তূর্য, বিষ্ণু পদ ঘোষাল ও শহানাজ পারভীন।তবলায় ছিলেন নজরুল হক দাদন।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করে।