ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন সাতৈর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কয়ড়া কালী মন্দির প্রাঙ্গণে পুরাতন শিব মন্দিরটি অপসারণ পূর্বক দৃষ্টি নন্দিত একটি শিব মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত শুক্রবার (১৩.০৫.২০২২) সকাল ০৯.৪৫ মি: এ গৌরিক মন্ত্রনাদির মাধ্যমে পূজা সমাপনান্তে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা, কয়ড়া কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ধর্মানুরাগী সুবাস সাহা, মন্দির কমিটির সাধারন সম্পাদক সমর কুন্ডু, নামযজ্ঞ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল, সহ সভাপতি অমিত সাহা, যুগ্ম সম্পাদক মিন্টু দাস প্রমুখ।
শিব মন্দির পুন:নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন জয়নগর নিবাসী স্বর্গীয় শ্রীমান গৌর চন্দ্র সাহার পরিবারের সদস্যবৃন্দ। মন্দিরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা। নির্মাণ ব্যয়ের সমুদয় অর্থ প্রদান করেন স্বর্গীয় গৌর চন্দ্র সাহার বড় জামাতা বিশিষ্ট্য শিল্পপতি বিকাশ চন্দ্র সাহা, অপর জামাতা ইঞ্জিনিয়ার সমরেন্দ্র নাথ সাহা, ছোট জামাতা বিশিষ্ট্য ব্যবসায়ী তপন সাহা এবং গৌর চন্দ্রের স্বর্গীয় পুত্র গোকুল সাহার একমাত্র পুত্র বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ হিতৈষী, ধর্মানুরাগী শ্রীমান অমিত কুমার সাহা ।
আরও পড়ুনঃ পাংশার মৈশালা পালপাড়া মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপনী