পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের কানাইপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করেছেন কানাইপুর ইউনিয়ন পরিষদের মেম্বর ও সমাজ সেবক জাহিদুর রহমান মুজা।
সাঈদ জাকাত ফাউন্ডেশনের সৌজন্যে আজ সকাল ৯ টায় কানাইপুরের নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জাহিদুর রহমান মুজা ছাড়াও প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আমজাদ মাষ্টার,সবুজ কবীর প্রমুখ।
এসময় জাহিদুর রহমান জানান, প্রতিবছরের মতো এবছরও আমার প্রানের কানাইপুরের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছি।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাই।