ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন।
শনিবার সকালে পৌরসভার বিভিন্ন স্থানে এসব সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধনকৃত সড়কগুলোর মধ্যে নওয়াপাড়া বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার সড়ক, শ্রীরামপুর মকিবুল হাসান পুটু মিয়া ও মঞ্জুর আহমেদ সড়ক, মিঠাপুর বটতলা বিসি সড়ক, বুড়াইচ বিসি, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আরসিসি সড়ক, কুসুমদি কালি মন্দির বিসি, কুচিয়াগ্রাম বিসি, বাকাইল-নগরকান্দা বিসি, মিঠাপুর মাদ্রাসা সংলগ্ন বিসি, মিঠাপুর নদীর বেড়িবাঁধ বিসি, ইছাপাশা ব্রীজ সংলগ্ন বিসি, ভর কুসুমদি বিসি, নোওয়াপাড়া বিসি, বাকাইল ঈদগাঁ বিসি, ইছাপাশা পশ্চিমপাড়া বিসি, আলফাডাঙ্গা পরিবহন বাসস্ট্যান্ড আরসিসি, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস সংলগ্ন বিসি, মিঠাপুর চরপাড়া ও মিঠাপুর তালুকদার বিসি সড়ক।
আরও পড়ুনঃ খোকসা পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এসময় পৌর মেয়র সাইফুর রহমান, সাংসদের সহধর্মিণী সেলিনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,পৌর সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।