মাগুরায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার আসাদুজ্জামান ও সৈয়দ আতর আলি রোডস্থ  বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে তদারকিমুলক অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ার খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার কারণে ৮  প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এবং সার্বিক সহায়তায় কৃষি বিপণন কর্মকর্তা  মো. আলমগীর হোসেন ও জেলা পুলিশের একটি চৌকস টিমের সদস্যবৃন্দগণ।