ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুই ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার(১৯এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী আমীরের ব্রীজ সংলগ্ন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ওই দ্ইু ব্যাবসায়ী হলেন সদরপুর উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত মির্জান মোল্যার ছেলে আতিয়ার রহমান(৫৯) ও মৃত শেখ মনসুরের ছেলে শেখ জালাল(৫২)।আতিয়ার জানান একচালা টিনের ঘরে মুদি মালের ব্যবসা করতেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যান।রাত দুইটার দিকে স্থানীদের কাছে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে।আগুনে তার দোকান সহ সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।আগুনে পুড়ে দোকান সহ প্রায় পনেরো লক্ষ টাকার অধিক মালামাল ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ভেড়ামারায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শেখ জালাল বলেন তিনি দোকন ঘর ভাড়া নিয়ে ডেকোরেটরের ব্যবসা করতেন। আগুনে ওই ঘরের এক অংশ পুড়ে গেছে। তার প্রায় দুই লক্ষাধিক টাকার মালমাল ক্ষতি হয়েছে।
চরভদ্রাসন ফায়ার ষ্টেশন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির বলেন রাত দ্ইুটার পরে তারা খবর পেয়েছেন। ঘটনাস্থল হতে ফায়ার ষ্টেশন কাছে হওয়ায় দ্রæত পৌছাতে পেরেছেন তারা। তবে আগুনের সূত্রপাত আরো আগে হয়েছে বলে মনে করেন তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবীর ত্রপা বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।এছাড়া ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগীতার বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
