আজকের তারিখ : মে ৩, ২০২৬, ৪:১২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৪, ৪:৪৩ পি.এম
মহানবী (স:)কে কটুক্তি করায় কালুখালীতে ঈমাম কমিটির প্রতিবাদ সভা

ভারতে মহানবী (স:)কে কটুক্তি করার প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ঈমাম কমিটি শুক্রবার জুম্মার নামাজের পর এই প্রতিবাদ সভার আয়োজন করে।
সভার আগে কালুখালী রেলওয়ে স্টেশন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি রতনদিয়া বাজার প্রদক্ষিন করে। পরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন উপজেলা ঈমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুল মালেক। সভায় উপজেলা ঈমাম কমিটির সাধারন সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জয়নাল আবেদিন, মাও: শহিদুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ,আবু সাঈদ,কুতুব উদ্দীন,আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha