দৈনিক ইনকিলাবের ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি ও জাতীয়-স্থানীয় দৈনিক পত্রিকার ভেড়ামারা সংবাদপত্রের এজেন্ট লাকী স্টোর এর স্বত্বাধিকারী হাজী আনছারুল হক (এমএ হক), ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রবীণ সাংবাদিক ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুর দেড়টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যাক আত্মীয় স্বজন রেখে গেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নানসহ প্রেসক্লাবের সংবাদিকবৃন্দরা।
আজ রাত ১০টার সময় ফারাকপুর গোরস্থান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫