আজকের তারিখ : মে ৪, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৩, ৬:৩৩ পি.এম
ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

১৯৭৩ সালের ২৩মে জাতির পিতা বঙ্গবন্ধুর "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রোববার (২৮মে) দুপুর ১১টার দিকে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে সরকার রাকিব আহমেদ জুয়েল এর সঞ্জালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ এর সদস্য জহির উদ্দিন ব্যাপারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কনান্ডের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার সুজন কুমার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha