ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীর লোহারটেক ও মৌলভীরচর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ ও চায়না দুয়ারী জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রবিবার দুপুর ২টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ভুবনেশ্বর নদীর বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
অভিযানে একটি আড়াআড়ি বাঁধ ও একটি ভেসাল উচ্ছেদ করার পাশাপাশি ৫টি চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানে অন্যান্যরা হলেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্ষক আকরাম হোসেন ও মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো.শামীম আরেফিন।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে চোরাই গরুর মাংশ বিক্রি অভিযুক্ত কসাই পলাতক
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫