মানিক কুমার দাসঃ

 

নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ , জলকেলী ও‌ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে।

.

শেষ দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় শহরের শ্রী অঙ্গন থেকে ‌ একটা নগর কীর্তন ‌ শহরের ব্রাহ্মণ কান্দা আঙ্গিনা প্রদক্ষিণ করে।

.

এরপর ‌ আলিপুর বান্ধব পল্লীর সামনের রাস্তায় পৌঁছলে ‌ ধর্মীয় অনুষ্ঠান ও পূজার্চনা অনুষ্ঠিত হয়। ‌ এরপর শ্রী অঙ্গনে ‌ ধর্মীয় অনুষ্ঠান বিশেষ প্রার্থনা ,জলকেলী কুঞ্জভঙ্গ ও মহোৎসবের মধ্যে দিয়ে ‌ নয় ‘দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।

.

উল্লেখ করা যেতে পারে গত ৫ মে থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব উৎসব উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে শুধুমাত্র ফরিদপুর সহ আশেপাশের ‌ জেলাগুলো হতে ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া পার্শ্ববর্তী দেশেরও ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন।

.

ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমৎ ভগবত গীতা পাঠ, শুভ অধিবাস ও কীর্তন, মহানাম সংকীর্তন, তারক বন্ধু হরিনাম সংকীর্তন, মহানাম মহা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, অষ্টকালীন লীলা কীর্তন বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন জলকেলি ও মহোৎসব । উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।