জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পুত্র, ও প্রধানমন্তীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে এ বৃক্ষরোপন কর্মসূচি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের কদমতলা এলাকায় ও রাস্তায় ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর অসুস্থতার কারনে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন এর নেতৃত্বে এই কর্মসূচী পালিত হয়। এসময় যুবলীগের অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।