আবদুস সালাম তালুকদারঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

.

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে।

.

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্য । এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার গানিউল, মোঃ রাকিব, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষকবৃন্দ প্রমূখ।

.

উদ্বোধন শেষে আউশ (উফশী)  ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৬হাজর কৃষক প্রত্যেকে ১বিঘা করে জমির জন্য উচ্চ উৎপাদনশীল ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা  হয়েছে।