আবদুস সালাম তালুকদাঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ আজমাইল (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর স্কুল পাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।

.

শনিবার ( ২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর স্কুল পাড়ায় এই ঘটনা ঘটে।

.

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায় মৃত আজমাইল রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে রহনপুরে হোস্টেলে থেকে লেখাপড়া করতো।

.

শনিবার আনুমানিক ১০টার দিকে সে বাসায় আসলে তাকে একাই বাসায় রেখে তার মা মোসাঃ হেনা বেগম ও তার বড় ভাবি আজমেরি খাতুন চিকিৎসা জনিত কারণে আড্ডা যায়। এবং তারা চিকিৎসা শেষ দুপুর সারে ১২টার দিকে বাসায় এসে দেখে ঘরের সিলিং ফ্যানে দড়ি পেঁচিয়ে আত্মাহত্যা করে।

.

পরে এলাকাবাসীর সহযোগিতার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।