মানিক কুমার দাসঃ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগান ধারণ করে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফরিদপুর জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫।

.

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ‌ আয়োজনে ‌ আজ সোমবার ফরিদপুরের মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন‌, ফরিদপুরের জেলা প্রশাসক ‌মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
.

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ মহিউদদীন এর সভাপতিত্বে‌ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন। এতে দিনব্যাপী ১৬ টা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।