মুুস্তাফিজুর রহমান শিমুলঃ

“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” এই শ্লোগান নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫ উপলক্ষ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর ঘাট এলাকায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে
মৎস্যজীবীদের অংশগ্রহনে নৌ-র‌্যলি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি পদ্মা নদীর কয়েকটি পয়েন্ট ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

.

র‌্যালি শেষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষন সপ্তাহ (৮এপ্রিল হতে ১৪এপ্রিল) এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন।

.

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যানগন ও উপজেলা মৎস্যজিবী সমিতির সভাপতি আবুল কাশেম, বিভিন্ন দপ্তর
প্রধান, মৎস্যজিবী ও রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।