ইনামুল খন্দকারঃ

 

সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া গ্রামের পুকুর থেকে প্রতিবন্ধী বাচ্চাটির লাশ উদ্ধার করে এলাকাবাসী। নিহত ওই শিশুর নাম রিহান শেখ (৮)। তিনি ওই এলাকার রেজাউল শেখের প্রথম সন্তান। সরেজমিনে, ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে।

সোমবার সকাল ৯ টা থেকে ওই প্রতিবন্ধী শিশুকে বাড়িতে দেখা মেলেনি।

এক পর্যায়ে পরিবারের সকলেই অনেক খোঁজখুজি করে। না পাওয়ার পর এলাকায় মাইকিং এর প্রস্তুতি নেয়া হয়। একপর্যায় সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করার পর ওই প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা ও পারিবারিক সূত্রে বলেন, ছেলেটা একটু শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে সকালে একা একা গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় বলে আমরা জেনেছি। তবে পরিবারের মনে মানে না তাই হাসপাতালে নিয়েছিল এরপর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন ।