মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের অন্যতম ‌ সমাজসেবক ‌ সরকারি সারদা সুন্দরী মহিলা ‌কলেজ, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় , ভাঙ্গা কালা মৃধা গোবিন্দ চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং ফরিদপুর মদন গোপাল বিগ্রহ এর প্রতিষ্ঠাতা চন্দ্রকান্ত নাথ এর সহধর্মিনী ‌‌স্নেহলতা নাথ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ শনিবার রাতে শহরের গোয়ালচামটে অবস্থিত মদন গোপাল আঙিনায় ধর্মীয় আলোচনা সভা, ভাগবত পাঠ পরে মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ ‌ এ অনুষ্ঠান অংশগ্রহণ করেন।