মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মিলন কে‌ গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

 

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার ‌ দুপুর আনুমানিক ১২.০৫ মিনিটে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর নং- ৩৬৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণী ১০ (ক) এর সাজাপ্রাপ্ত আসামী মিলন মোল্যা (৩৫), পিতা-মৃত আঃ মালেক মোল্যা, সাং-চতর খাড়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।