অসীম নিয়ামত

কবি- মীর মোঃ আলী আকবর

 

কত নিয়ামত দিলে প্রভু,

শুকুর আদায় করিনা কভু।

পানি দিলে, বায়ু দিলে,

যার তুলনা কোথাও না মিলে।

অভাব হলে বুঝি তখন,

তোমার নাম হয় স্মরণ।

আছে যত কাফের বেঈমান,

তাদেরও তুমি কর দান।

তোমার দানে পৃথিবী আছে,

সৃষ্টি কর না তুমি বিনা কাজে।

দয়া করেছ তুমি হে রহমান,

বানিয়াছো তুমি মুসলমান।

কৃতজ্ঞতা জানাই প্রভু তোমায়,

বেঁচে আছি যতদিন এই দুনিয়ায়।

ভুল যদি করি বার বার,

ক্ষমা করিও তুমি তোমার নাম গাফফার।

পরীক্ষা নিলে ধৈর্য দিও,

আর ঈমানী শক্তি দিও।

ভুলি না যেন কখনো তোমায়,

জীবিত থাকতে এই দুনিয়ায়।

কত শত করেছি ভুল,

তুমি তা করিও নির্মূল।

কবরে হাশরে মিজানে,

রক্ষা করিও তুমি এই বান্দাদেরকে।

[কবি: মীর মোঃ আলী আকবর। সাবেক রেলওয়ে কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে। মোবাইল: 01716402264 ]