মুস্তাফিজুর রহমান শিমুলঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন সদর দুধ বাজারে উপজেলা প্রশাসনের তত্বাবধানে আসন্ন রমজান উপলক্ষে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। শনিবার (১মার্চ) সকাল সারে ৯টার দিকে এ বাজার উদ্বোধন ও বিভিন্ন দোকান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ বাজার চলবে বলে জানা যায়।

 

প্রথমদিন এই ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের উপচেপরা ভীর ছিল লক্ষনীয়। এখানে প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা ও খাসির মাংস ১১শত টাকা কেজি দরে বিক্রি করার পাশাপাশি ডিম, ছোলা, মুড়ি, ডাল, তেল, চিনি ও পোলাও’র চাউল ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে।

 

এ বাজারের বিষয়ে ইউএনও মনিরা খাতুন বলেন “রমজান আসলেই এক ধরনের অসাধু ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পন্যের দাম বৃদ্ধি করে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসকের নির্দেশে বাজারের ব্যাবসায়ীদের সহযেগীতায় এই বাজার শুরু করা হয়েছে।প্রথম ধাপে একসপ্তাহ বাজার পরিচালনার কথা থাকলেও মানুষের চাহিদা অনুযায়ী পুরো রমজান মাস ন্যায্যমূল্যের এ বাজার পরিচালনা করা হবে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রেফায়াতুল হাসান, সদর হাট-বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, ব্যাবসায়ী মোঃ ইফসুফ দেওয়ান, দেওয়ান মোঃ রহমাতুল্লাহ ও ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান সহ বাজারের ব্যাসায়ী বৃন্দ।